News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৮৪১ জন শিক্ষক নিয়োগে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : শিক্ষামন্ত্রী
Image

৩৮৪১ জন শিক্ষক নিয়োগে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২১ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরা সরকার প্রায় চার হাজার শিক্ষক নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি এই শিক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়েছে৷ ২০ নভেম্বর রাজ্য শিক্ষা দফতর মোট ৩,৮৪১ জন শিক্ষক নির্বাচন করে দেওয়ার জন্য টিচার রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা (টিআরবিটি)-র কাছে প্রস্তাব পাঠিয়েছে৷ শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর দিয়েছেন৷


তাঁর কথায়, স্নাতক শিক্ষক নিয়োগ করা হবে ২, ১১৬ জন৷ এর মধ্যে অসংরক্ষিত ১,০০৫টি, এসটি ৬৪৬টি, এসসি ৩২৯টি, পিএইচ ৮৮টি, এক্স সার্ভিসম্যানদের জন্য ৪৮টি শিক্ষক পদ রয়েছে৷ তিনি জানান, অস্নাতক শিক্ষক পদের সংখ্যা ১,৭২৫টি৷ এর মধ্যে অসংরক্ষিত ৮১৯, এসটি ৫৩১, এসসি ২৬৮, পিএইচ ৭০ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ৩৭টি শিক্ষক পদ রয়েছে৷ তাঁর দাবি, সরকার সংরক্ষণ প্রথা অনুসরণ করেই এই শিক্ষকদের নিযুক্তি দেবে৷

তাঁর বক্তব্য, তাছাড়া নবম ও দশম শ্রেণি স্তরের ১৭৫ জন স্নাতক শিক্ষক এবং ৬৫ জন স্নাতকোত্তর পদে শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটি-র কাছে সহসাই প্রস্তাব পাঠানো হবে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় আরও ২০টি বিদ্যালয়কে সিবিএসই-র অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে৷ সবগুলি বিদ্যালয়ই উচ্চ এবং উচ্চতর৷ এই বিদ্যালয়গুলিতে মোট ৫,৮৫৯ জন ছাত্রছাত্রী পাঠরত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top