News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দুর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত সাত
Image

পৃথক দুর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২১ নভেম্বর৷৷ ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কল্যাণপুরের এক যুবকের৷ দুর্ঘটনায় নিহত যুবকের নাম রাজদীপ ঘোষ৷মৃতদেহটি শনিবার কল্যাণপুরে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়৷মৃতদেহটি এলাকায় এসে পৌঁছাতে গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে৷সংবাদ সূত্রে জানা গেছে রাজদীপ ঘোষ নামে ওই যুবক পরিবার প্রতিপালনের জন্য কাজের সন্ধানে ব্যাঙ্গালোরে গিয়েছিল৷


বহুদিন ধরেই সে সেখানে কাজ করছিল৷ কর্মস্থলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে রাজদীপ ঘোষ নামে কল্যাণপুরের ওই যুবকের৷ পথদুর্ঘটনায় রাজদীপ ঘোষ এর মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ কেননা পরিবারে সেই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ মৃতদেহটি তার বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকার লোকজন বাড়িতে এসে ভিড় করেন৷ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান এলাকার লোকজন৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দশমিক ঘাট এলাকায় ই রিক্সা দুর্ঘটনায় ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইজিএম হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে কাত্যায়নী পূজা শেষে মূর্তি বিসর্জন করতে এক পরিবারের লোকজন রাসমণি ঘাট এলাকায় গিয়েছিলেন৷ দশমীর শেষে বাড়ি ফেরার পথেই ইরিসকা দুর্ঘটনায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷আগরতলা পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে শুক্রবার রাতের কোন একটা সময় বিশালগড়ের গোকুলনগরস্থিত চা বাগানের গভীর খাদে পড়ে যায় টিআর-০১এইচ-০৩৭৬ নাম্বারের একটি মারুতি ভ্যান৷ শনিবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া লোকেদেরে নজরে পড়ে মারুতি ভ্যানটি৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির মধ্যে কাউকে পায় নি৷ স্থানিয়দের ধারনা হয়তো গভীর রাতে এই গাড়িতে করে নেশাজাতীয় সামগ্রী পাচার করার সময় গাড়িটি গভীর খাদে পড়ে যায়৷ এবং পুলিশের ভয়ে সেখান থেকে পালিয়ে যায় নেশাকারবারিরা৷ যদিও গারিটিতে তেমন কিছু পাওয়া যায়নি৷ তবে গারিটিতে নেই কোন সিট৷ এইদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top