News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তির জেরে ধর্মঘট প্রত্যাহারে বৈঠক নিস্ফলা
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তির জেরে ধর্মঘট প্রত্যাহারে বৈঠক নিস্ফলা

কাঞ্চনপুর, ২০ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তি নিয়ে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারে প্রশাসনিক বৈঠকে কোনও সুরাহা হয়নি৷ প্রশাসন এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি (জেএমসি) নিজেদের অবস্থানে অনড়৷


এ-বিষয়ে জেএমসি-র আহ্বায়ক সুশান্ত বড়ুয়া জানিয়েছেন, আজ (শুক্রবার) পানিসাগর মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হল-এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে উত্তর ত্রিপুরার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, কাঞ্চনপুরের মহকুমাশাসক এবং পানিসাগরের মহকুমাশাসক উপস্থিত ছিলেন৷ জেএমসি-র প্রতিনিধিরা পুনরায় ব্রু শরণার্থী পুনর্বাসনে নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ দাবি পূরণে লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন তাঁরা৷ কিন্তু, জেলা প্রশাসনের তরফে লিখিতভাবে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি৷ এমন-কি, আমাদের দাবি পূরণে আশ্বাস মিলেনি৷

তাঁর কথায়, ’’প্রশাসন চাইছে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হোক৷ কিন্তু, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জেএমসি-র তরফে সাফ জানিয়ে দিয়েছি৷’’ তিনি বলেন, ’’আজকের বৈঠক নিষ্ফলা ছিল৷ ফলে, কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট জারি থাকবে৷’’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top