News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০-৩৫ বছর ত্রিপুরায় অন্য কোনও পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই
Image

৩০-৩৫ বছর ত্রিপুরায় অন্য কোনও পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই

আগরতলা, ১৮ নভেম্বর (হি. স.)৷৷ আগামী ৩০-৩৫ বছর ত্রিপুরায় অন্য কোনও পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, বিজেপি কার্যকর্তাদের ভোকাল টনিক দিলেন বিপ্লব কুমার দেব৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ২০২৩-এ ভারতীয় জনতা পার্টির সামনে দাঁড়ানোর ক্ষমতা কোন রাজনৈতিক দলের নেই৷


আজ ভারতীয় জনতা মহিলা মোর্চা বনমালীপুর মণ্ডলের নবম কার্যকারিনী বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ওই বৈঠকে তিনি বলেন, সমস্ত কার্যকর্তাদের মনে রাখতে হবে, সংগঠনে শর্টকাট বলে কিছু হয় না৷ ফলে, আমাদের কাজ হবে সংগঠনকে আরও শক্তিশালী করা৷ সাথে তিনি যোগ করেন, সংগঠন মজবুত করার পাশাপাশি কার্যকর্তাদের ব্যক্তিত্ব বিকাশের কাজও করতে হবে৷ একই সঙ্গে আমাদের এটা বুঝে নিতে হবে, আমরা কী শুনতে চাইছি৷ তাঁর কথায়, আমরা যা শুনতে চাইব তাই শুনতে পাব৷

তাঁর পরামর্শ, কী পেয়েছি আর কী দিয়েছি এই হিসেব করবেন না৷ যাঁরা এই হিসেব করতে যাবেন তাঁদের রাজনৈতিক জীবনের বিনাশ অবশ্যম্ভাবী৷ তিনি বলেন, বনমালীপুর মণ্ডল এলাকার সমস্ত বাড়িতে স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত ছবি পৌঁছে দিতে হবে৷ তবে, এখানেই থেমে গেলে চলবে না, সে-কথাও মনে করালেন তিনি৷ তাঁর কথায়, আরও একটি কাজ মহিলা মোর্চার কার্যকর্তাদের গুরুত্ব দিয়ে করতে হবে৷ বমমালীপুরে মোট ১৬ হাজার ৭৫৬টি পরিবার রয়েছে৷ প্রতি তিনটি পরিবার পিছু একটি পরিবারের মহিলাকে সংগঠনে শামিল সুনিশ্চিত করতে হবে৷ তাতে হিসেব করলে সংখ্যাটা দাঁড়াবে ৫ হাজার ৫৮৫ জন৷ তাঁদের এককাট্টা করার কাজ করতে হবে, নির্দেশ দেন তিনি৷


বিপ্লবের সাফ কথা, যারা বিজেপির সমালোচনা করে চেঁচায় তারা সব সিপিএমের ক্যাডার৷ কমিউনিস্টদের সর্বকালের কর্মী৷ তাদের পেশাই হল রাজনীতি৷ সেই রাজনীতি করে তারা পেট চালায়৷ কিন্তু ভারতীয় জনতা পার্টি করে কেউ নিজের পেট চালান না৷ তাঁদের অন্য পেশা রয়েছে, তারপর তাঁরা রাজনীতি করেন, সুর চড়িয়ে বলেন তিনি৷
তিনি কটাক্ষের সুরে বলেন, এত দিন কমিউনিস্টদের লোকজন চাঁদা তুলে পেট চালাতো৷ আমাদের সরকার ওই চাঁদাবাজদের রোজগার দেওয়ার জন্য আসেনি৷ তিনি জোর গলায় দাবি করেন, আমাদের সরকার এসেছে যুবক-যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করা, এমএসএমই সেক্টর এবং পরিকাঠামো উন্নয়নের মতো কাজ করার জন্য৷ সেই দিশাতেই কাজ করছে সরকার, বলেন তিনি৷


বিপ্লব দেবের সাফ কথা, ২০২৩-এ ভারতীয় জনতা পার্টির সামনে দাঁড়ানোর কোনও রাজনৈতিক দলের ক্ষমতা নেই৷ আমি সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি না৷ কোন রাজনৈতিক দল এবং কোন রাজনেতার নেতৃত্বে ক্ষমতায় আসবে প্রশ্ণ ছুড়ে দিয়ে জানতে চেয়েছেন তিনি৷ তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, আগামী ৩০-৩৫ বছর ত্রিপুরায় অন্য কোনও পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই৷ তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, সরকারি প্রকল্পগুলির বিষয়ে অবগত থাকুন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top