News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্রের পালঘর, নাসিকের অদূরে ৩.৪ তীব্রতার কম্পন
Image

ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্রের পালঘর, নাসিকের অদূরে ৩.৪ তীব্রতার কম্পন

মুম্বই, ৯ নভেম্বর (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। সোমবার সকালে হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়, নাসিক থেকে ৯৬ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় সোমবার সকালের ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৫.৩১ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মহারাষ্ট্রের পালঘর জেলা| ভূমিকম্পের উত্‍সস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে, নাসিক থেকে ৯৬ কিলোমিটার পশ্চিমে। মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে মহারাষ্ট্রের পালঘর জেলা জুড়েই আতঙ্ক তৈরি হয়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top