News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রাপুরে বিস্তর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

যাত্রাপুরে বিস্তর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ যাত্রাপুর থানা এলাকার থলি বাড়ি কাঠালিয়া সড়কের মধ্যপাড়ায় একটি অটোরিকশা আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ অটোরিকশাটি আটক করে৷ অটো রিস্কার তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷অটো রিস্কা করে গাঁজা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে সংবাদ সূত্রটি জানিয়েছে৷


আগাম সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালানোর ফলে পাচারের উদ্দেশ্যে ব্যর্থ হয়েছে৷ উল্লেখ্য গাঁজা চাষ এবং গাঁজা পাচার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও একাংশের অতি মুনাফালোভী লোকজন গাঁজা চাষ এবং গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷রাজ্য সরকার এবং প্রশাসনের নির্দেশকে অমান্য করেই তারা এ ধরনের কাজ কর্মে লিপ্ত হচ্ছে৷ রাজ্যের বিশেষ করে সীমান্তবর্তীএলাকা গুলোতে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে৷


রাজ্যে উৎপাদিত এসব গাজা দেশের বিভিন্ন রাজ্য এবং সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাজারে পাচার হচ্ছে৷যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে অটো রিস্কা করে গাঁজা গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ এ ব্যাপারে যাত্রাপুর থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে৷ অটো রিস্কাটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top