News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সরব জনতা
Image

নাবালিকা অপহরণে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সরব জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ নাবালিকা সুকলছাত্রী অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী৷ সংবাদ সূত্রে জানা গেছে গত শুক্রবার উদয়পুরের চন্দ্রপুর এলাকার ননীগোপাল দের মেয়ে প্রাইভেট শিক্ষকের বাড়িতে যায়৷ রাস্তায় এক যুবক তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়৷ পরবর্তী সময়ে জানা যায় ছেচড়ি মাইল এলাকার এরশাদ মিয়া নামে এক যুবক নাবালিকাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে গেছে৷ মিয়ার বাড়ি থেকে প্রচার করতে সক্ষম হয়৷


এ ব্যাপারে অপরেটার বাবা উদয়পুর মহিলা থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেন৷ কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷বিষয়টি চাইল্ড লাইন এবং চাইল্ড রাইট কমিশনকে জানানো হয়৷শনিবার চাইল্ড রাইট কমিশনের চেয়ারপার্সন বিভাগ ঘোষণা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে উদয়পুর যান৷গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আহ্বান জানান৷ চাইল্ড রাইট কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ জেলাশাসকের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন৷অভিযোগ অভিযোগ এলাকায় ঘোরাফেরা করা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না৷এ ধরনের সংবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চাইল্ড রাইট কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ৷তিনি বলেন এ ধরনের অপরাধ জনিত ঘটনায় জড়িত কে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top