News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ভাইয়ের মারধরে গুরুতর আহত ছোট ভাই
Image

বড় ভাইয়ের মারধরে গুরুতর আহত ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ লেফুঙ্গা থানা এলাকার কামাল ঘাটের লক্ষ্মী পাড়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে গুরুতরভাবে জখম হয়েছে ছোট ভাই৷ আহত ছোট ভাইয়ের নাম ঝুটন দাস৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মোহনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশংজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় কামাল খাটের লক্ষ্মী পাড়ার দুই ভাইয়ের মধ্যে গত বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল৷ পারিবারিক বিবাদের জেরে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করে৷ ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয় ছোট ভাই৷এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্তকে খুঁজছে৷ ঘটনার পর থেকে সে পলাতক৷ অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top