News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সংগীত শিল্পী শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনের জামিন মঞ্জুর
Image

মহিলা সংগীত শিল্পী শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনের জামিন মঞ্জুর

আগরতলা, ২৯ অক্টোবর (হি. স.)৷৷ ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি-র ঘটনায় চারজন-কে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু, আজ আদালত তাদের জামিন মঞ্জুর করেছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় মহিলা সংগীত শিল্পীকে শ্লীলতাহানির ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত ৪ অভিযুক্ত যুবককে আটক করেছে৷ দশমীর রাতে নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় ওই সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল৷ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে৷ আমতলি থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-বি, ৩৪ এবং আইটি এক্ট–র ৬৭ ধারায় মামলা রুজু করেছে৷


এ-বিষয়ে আমতলি থানার পুলিশ জানিয়েছে, অশ্বিনী মার্কেট বিদ্যাসাগর পল্লি এলাকার বাসিন্দা মহিলা সংগীত শিল্পীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত একই এলাকার বাসিন্দা সঞ্জিত বর্মণকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল৷ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে অরিজিৎ বিশ্বাস, অসীম মজুমদার এবং উৎপল দে-কে গ্রেফতার করা হয়েছে৷ তারা সকলেই সেদিন ওই সংগীত শিল্পী-কে শ্লীলতাহানির ঘটনায় জড়িত রয়েছেন৷ আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে৷ আদালতে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, দশমীর রাতে নিশ্চিন্তপুরের কাছাকাছি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল৷ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত করা হচ্ছে৷ কী ঘটেছিল তা তদন্তেই বেরিয়ে আসবে৷


প্রসঙ্গত, রাতের বেলায় এক যুবতী এবং এক যুবককে কয়েকজন যুবক ঘেরাও করে অশালীন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে৷ ভিডিওতে ওই যুবতী তার সাথে যুবককে অপ্রীতিকর পরিস্থিতির জন্য দোষারোপ করতেও শুনা গেছে৷ বেশ কয়েকজন যুবক মিলে রাতের বেলায় এক যুবতী ও তার সঙ্গী যুবককে চরম হেনস্তার ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরায় প্রতিবাদের ঝড় উঠে৷ ওই নির্যাতিতা যুবতী একজন সংগীত শিল্পী বলে পরিচিতি মিলেছে৷ তাঁর বাবাও বিশিষ্ট সংগীত শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েছেন৷ দোষীর গ্রেফতার এবং চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সবাই৷ একাংশ শিল্পীগোষ্ঠী গতকাল পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ওই ঘটনার বিচার চেয়ে ডেপুটেশন প্রদান করেছেন৷ আজ আগরতলায় সিটি সেন্টারের সামনেও ওই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বামপন্থী সংগঠন৷


এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, মহিলা সংগীত শিল্পী-কে শ্লীলতাহানি মামলায় ধৃত চারজনকেই আদালত জামিন দিয়েছে৷ কারণ, যে ধারায় মামলা রুজু হয়েছে তাতে সাত বছরের কম সাজার বিধান রয়েছে৷ তিনি জানান, আগামী ৯ নভেম্বর ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top