News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালায় প্রেমিকের গায়ে অ্যাসিড ছুঁড়ল প্রেমিকা
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় প্রেমিকের গায়ে অ্যাসিড ছুঁড়ল প্রেমিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ খোয়াই মহাকুমার পদ্মবিল ব্লক এলাকার বেল ছড়ায় ব্যর্থ প্রেমের জ্বালায় প্রেমিকের গায়ে এসিড নিক্ষেপ করে প্রেমিককে গুরুতরভাবে জখম করেছে প্রেমিকা৷ এসিড নিক্ষেপে ক্ষতবিক্ষত প্রেমিক সৌমেন সাঁওতাল বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷এ ব্যাপারে খোয়াই থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷
খোয়াই থানার পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তার করেছে৷বুধবার তাকে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে জেলা আদালত থেকে তাকে ১০ নভেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে খোয়াইয়ের পদ্মবিল ব্লক এলাকার বেলছড়া এলাকার সৌমেন সাঁওতাল এর সঙ্গে প্রতিবেশী এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল৷

মাঝখানে তাদের সম্পর্কে কিছুটা ঘাটতি দেখা দেয়৷ প্রেমিক সৌমেন সাঁওতাল তার প্রেমিকার বাড়িতে গেলে সে এসিড নিক্ষেপ করে প্রেমিককে গুরুতরভাবে জখম করে৷প্রেমিকার এসিড নিক্ষেপে গুরুতরভাবে জখম প্রেমিক সৌমেন সকলকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷এসিড নিক্ষেপের ফলে তার দেহের বিভিন্ন অংশ ঝলসে যাওয়া আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷এই চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ অভিযুক্ত প্রেমিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার মানুষজন জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top