শিমলা, ২৯ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় ‘হোটেল ক্যাপিটাল’-এ বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা হোটেলের সর্বত্র ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট তিনটি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখায় পুড়ে চাই হয়ে গিয়েছে হোটেলের তিনটি রুম। যদিও, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার রাত ১১.১৫ মিনিট নাগাদ শিমলার কার্ট রোডের কাছে ‘হোটেল ক্যাপিটাল’-এ ভয়াবহ আগুন লাগে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে ওই হোটেল। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই আগুন নেভাতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, আগুনের লেলিহান শিখায় হোটেলের তিনটি রুম পুড়ে গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

শিমলার হোটেলে বিধ্বংসী আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















