News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা বিধি লঙ্ঘিত, প্যান্ডেলে জনজোয়ার, ভারতরত্ন সংঘকে নোটিশ জেলা শাসকের
Image

করোনা বিধি লঙ্ঘিত, প্যান্ডেলে জনজোয়ার, ভারতরত্ন সংঘকে নোটিশ জেলা শাসকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ জনজোয়ারের চিত্রের পরে আগরতলার বৃহত্তম দুর্গাপূজা আয়োজক ক্লাবগুলির মধ্যে অন্যতম ভারতরত্ন সংঘের পূজা প্যান্ডেল বন্ধ করার ও সোমবার সন্ধ্যা নাগাদ প্রতিমা বিসর্জনের আদেশ দেন পশ্চিম জেলা প্রশাসন৷ করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধ অমান্য করার চিত্র ধরা পড়েছে ওই প্যান্ডেলে৷


সোমবার জারি করা এক আদেশে পশ্চিম জেলা শাসক ডাঃ শৈলেশ কুমার যাদব বলেছেন যে দুর্গাপূজা উদযাপন সম্পর্কিত ক্লাব বা কমিউনিটি পূজা আয়োজকদের কঠোরভাবে মেনে চলার জন্য রাজ্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ এর অধীনে সুনির্দিষ্ট আদেশ জারি করেছিল৷


‘‘ভারত রত্ন সংঘ, সাধারণ সম্পাদক প্রদ্যুত ধর চৌধুরী পূজা অনুমোদনের আবেদনের সাথে একটি নোটারিয়াল হলফনামা জমা দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তারা ক্লাব চত্বরে একসাথে ১০-১৫ দর্শনার্থীকে অনুমতি দেবেন৷ কিন্তু তা নজরে আসেনি৷ জনজোয়ার দেখা গিয়েছে ওই প্যান্ডেলে৷
প্রশ্ণ থেকেই যায়, শুধু ভারতরত্ন সংঘ নয়, প্রায় প্রতিটি প্যান্ডেলে পুজোর প্রথম দিন থেকেই প্রশাসনের নির্ধারিত নির্দেশিকাগুলি ভঙ্গ করা হয়েছে কিন্তু প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ পূজোর তিনদিন অতিক্রান্ত হওয়ার পর আশ্চর্যজনক ভাবে শেষ দিনে নোটিশ জারি করেছে৷


৪ সেপ্ঢেম্বর ত্রিপুরা সরকার নির্দেশিকা জারি করে সমস্ত ক্লাব, পূজা কমিটি, পূজা সংগঠকদের জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের পূর্বের অনুমতি নিতে হবে৷
দ্বিতীয় নির্দেশিকা ১২ ই অক্টোবর জারি করে পূজা আয়োজক, স্বেচ্ছাসেবক এবং পুরোহিতদের কোভিড-১৯ পরীক্ষা জারি করেছে৷ সেই সাথে আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল৷ কিন্তু দেখা গিয়েছে কোন ধরনের নির্দেশিকাই মানা হয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top