News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে নিখোঁজ যুবক, থানার দ্বারস্থ হলেন মা
Image

বিশালগড়ে নিখোঁজ যুবক, থানার দ্বারস্থ হলেন মা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ অক্টোবর৷৷ বয়সে ১৮ বছর হলেও মানসিক দিক দিয়ে সেইরকম বেড়ে উঠতে পারেনি ইমান বর্মন, পিতা মৃত সুনীল বর্মন বাড়ি বিশালগড় থানাধীন রতন নগর এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুর প্রায় তিনটায় নিজ বাড়ির গবাদি পশুকে বাড়ির নিচ থেকে আনতে গিয়ে আর ফিরে আসেনি ইমান বর্মন৷


ছেলেকে আসতে না দেখে মা এদিক ওদিক খুঁজা খুঁজি করলেও কোনদিকে খবর পাচ্ছে না এবং ততক্ষণে এলাকায় প্রায় খবরটা ছড়িয়ে পড়ে৷ আত্মীয় পরিজনদের কাছে ও কোন খবর পাচ্ছে না, তাই সবকিছু দেখে অবশেষে আজ অসহায় মা তার মেয়ে, জামাতাকে নিয়ে বিশালগড় থানায় এসে কান্নায় ভেঙে পড়ে৷ একমাত্র ছেলেকে না পেয়ে অসহায় মা মানসিক ভাবে ভেঙে পড়েন৷ছেলের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে ইমান বর্মন অন্য যেকোন ছেলেদের মতো স্বাভাবিক নয়, কারন খুব সহজ সরল স্বভাবের মতো তার ধরন৷তাছাড়া বাড়ির নিচ থেকে কোথায় চলে গেল কিংবা কোনরকম দুর্ঘটনার কবলে পড়েছে কিনা তা নিয়ে চিন্তিত এলাকার মানুষজন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top