News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নয়া নির্দেশিকা, করোনা আক্রান্তের মৃতদেহ তুলে দেওয়া হচ্ছে স্বজনদের হাতে
Image

কেন্দ্রের নয়া নির্দেশিকা, করোনা আক্রান্তের মৃতদেহ তুলে দেওয়া হচ্ছে স্বজনদের হাতে

আগরতলা, ১৮ অক্টোবর (হি.স.)৷৷ কোভিড-১৯ নির্দেশিকা মেনে করোনায় আক্রান্ত মৃতের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা স্বাস্থ্যবিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ-বিষয়ে জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা, দেবাশিস রায় বলেন, কোভিড-১৯ নির্দেশিকা মেনে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকারের জন্য পরিবারের সদস্যরা আবেদন জানালে তাতে সম্মতি দেওয়া হচ্ছে৷


সম্প্রতি পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ কুমার যাদব করোনা আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেন৷ কারণ, বেশ কয়েকজন কেন্দ্রীয় নির্দেশিকার উদ্ধৃতি দিয়ে পরিজনের মৃতদেহ সৎকারের জন্য তাঁদের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ মূলত, করোনা আক্রান্তের মৃতদেহ প্রশাসনের তরফে সৎকার করা হচ্ছে৷ সংক্রমণের চিন্তায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ বটতলা মহাশ্মশানে সৎকার করার প্রক্রিয়া চলছে৷ তাতে ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য করা সম্ভব হচ্ছে না৷ কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার করোনা আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে৷ তবে, সমস্ত নির্দেশিকা মেনে এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী আবেদন হলেই করোনা আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার বিধান রয়েছে৷

এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারকে এ-বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য বলেন৷ এ-ক্ষেত্রে অবশ্যই মৃতদেহ সিল প্যাকেটে এবং তাতে রাসায়নিক প্রয়োগ নিশ্চিত করে নিকটাত্মীয়ের হাতে তুলে দিতে হবে৷ ইতিমধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্তের মৃতদেহ নিকটাত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এ-বিষয়ে জিবি মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা রয়েছে৷ সে-মোতাবেক করোনা আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে৷ তবে নির্দিষ্ট নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে আবেদন জানালেই অনুমতি দেওয়া হচ্ছে৷


এদিকে, একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনার মারণ দৌরাত্ম্যকে কোনো ভাবেই রোধ করা যাচ্ছে না৷ প্রত্যেকদিন নতুন করে আক্রান্ত হয়ে চলেছে ভারতবাসী৷ বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬১৮৭১ জন মানুষ৷ নিহত ১০৩৩৷ সবমিলিয়ে আক্রান্ত সংখ্যা নিরিখে প্রায় ৭৫ লাখের কাছাকাছি চলে গিয়েছে ভারত৷ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২৷ রবিবাসরীয় সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্র্ তরফ থেকে জানানো হয়েছে যে দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৬৫ লক্ষ ৫৭ হাজার ২১০৷দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১, ১৪, ০৩১৷ভারতের সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের৷ সেখানে করোনা য় মৃত্যু হয়েছে সব মিলিয়ে ৪১, ৯৬৫৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক৷ সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১, ১০, ৬৬৬৷মৃত্যু হয়েছে ১০, ৪২৭ জনের৷দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২, ৮৮৪৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top