News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথিবীর প্রথম দেশ হিসেবে মঙ্গলে মানুষ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প
Image

পৃথিবীর প্রথম দেশ হিসেবে মঙ্গলে মানুষ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৮ অক্টোবর (হি. স.): পৃথিবীর প্রথম দেশ হিসেবে গত শতাব্দীর ষাটের দশকে চাঁদে মানুষ পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার পৃথিবীর প্রথম দেশ হিসেবে মঙ্গলে মার্কিনিদের মানুষ পাঠানোর স্বপ্ন দেখালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পাশাপাশি চাঁদে মহিলা নভশ্চর পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।শনিবার উইসকনসিনের জানেসভিলে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চাঁদে মহিলা নভশ্চর পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।একইভাবে মঙ্গলে পৃথিবীর প্রথম দেশ হিসেবে মানুষ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এখন লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছে দেশ।

 
উল্লেখ করা যেতে পারে মার্কিনী রাজনীতিতে মহাকাশ বিজ্ঞান এবং অভিযান অতি গুরুত্বপূর্ণ বিষয়।দি গ্রেট আমেরিকান ড্রিমে বিশ্বাসী মার্কিনিরা মনে করে রাষ্ট্রের শক্তি প্রদর্শনের এবং মনুষ্য জাতির স্বার্থে মহাকাশ গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গত শতাব্দীর পাঁচ এবং ছয়ের দশকে সাবেক সোভিয়েত রাশিয়ার সঙ্গে মহাকাশ নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিনিদের মহাকাশ এবং চাঁদে অভিযানের উপর গুরুত্ব দিয়েছিলেন।এমনকি গোটা বিশ্বে সেই সময় দুই শক্তিধর রাষ্ট্র সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। নতুন শতাব্দীতে মার্কিনিদের মঙ্গলে মনুষ্য অভিযানের স্বপ্ন দেখালেন ডোনাল্ড ট্রাম্প।বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স সিইও এলেন মাস্ক শুক্রবার জানিয়েছেন স্টারশিপ পুনর্ব্যবহারযোগ্য ভিহিকেল ব্যবহার করে চার বছরে মধ্যে মঙ্গলে মনুষ্যহীন অভিযান করা হবে।মার্কিন সরকারী গবেষণা সংস্থা নাসা জানিয়েছে মঙ্গলে মার্কিনি স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বারোটির বেশি কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top