News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার ধারা অব্যাহত, ভারতে একদিনে নতুন করে আক্রান্ত ৬১ হাজারের বেশি মানুষ
Image

করোনার ধারা অব্যাহত, ভারতে একদিনে নতুন করে আক্রান্ত ৬১ হাজারের বেশি মানুষ

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনার মারণ দৌরাত্ম্যকে কোনো ভাবেই রোধ করা যাচ্ছে না। প্রত্যেকদিন নতুন করে আক্রান্ত হয়ে চলেছে ভারতবাসী। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬১৮৭১ জন মানুষ। নিহত ১০৩৩। সবমিলিয়ে আক্রান্ত সংখ্যা নিরিখে প্রায় ৭৫ লাখের কাছাকাছি চলে গিয়েছে ভারত। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২।

রবিবাসরীয় সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন।  সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৬৫ লক্ষ ৫৭ হাজার ২১০।দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১, ১৪, ০৩১।ভারতের সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে করোনা য় মৃত্যু হয়েছে সব মিলিয়ে ৪১, ৯৬৫। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১, ১০, ৬৬৬।মৃত্যু হয়েছে ১০, ৪২৭ জনের।দিল্লিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২, ৮৮৪।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top