News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা, ১৮ অক্টোবর (হি.স.): বাংলাদেশের আসন্ন স্বাধীনতা দিবস (২৯২১ সালের ২৬ মার্চ)-এর উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার একথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন ।

রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৈঠক সেরে বেরিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, ‘আমরা ওঁকে (নরেন্দ্র মোদী) আমন্ত্রণ জানিয়েছে এবং ভারত সরকার তাতে নীতিগত ভাবে রাজি হয়েছে। আমাদের জয় মানেই ভারতের জয়। আমাদের উচিত একসঙ্গে এই দিনটি পালন করা।’

এ ছাড়া তিনি জানিয়েছেন, আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক হবে। তবে সেই আলোচনা সৌজন্যতামূলক হবে বলেই জানিয়েছেন বিদেশমন্ত্রী।

এ দিন ভারতীয় হাই কমিশনার ডোরাইস্বামীর সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন মোমেন। বিশেষ করে লাইন অফ ক্রেডিট নিয়ে দুই দেশের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

এ ছাড়া সীমান্তে প্রাণহানি নিয়েও তাঁদের কথা হয়েছে বলে জানিয়েছেন মোমেন। সমস্যার সমাধানে বিভিন্ন বিষয়ে আরও আলোচনা হবে বলে তিনি জানান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top