News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে জনতার পথ অবরোধ
Image

পানীয় জলের দাবীতে জনতার পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ পানীয় জলের দাবিতে ধলাই জেলার আমবাসা গন্ডাছড়া সড়কের দেড় মাইল এলাকায় পথ অবরোধ করলেন সুরেন্দ্র রিয়াং পাড়ার বাসিন্দারা৷সংবাদ সূত্রে জানা গেছে সুরেন্দ্র রিয়াং পাড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট চলছে৷এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের বারবার জানিযে কোন ধরনের ইতিবাচক সাড়া পাচ্ছেন না৷


শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা গন্ডাছড়া আমবাসা সড়কে পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে সকাল থেকেই যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ঘটনার খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান৷অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশের আধিকারিক এবং প্রশাসনের কর্মকর্তারা৷ আলোচনায় অবিলম্বে ওই এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়৷প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর এলাকাবাসী পথ অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন৷প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্টভবে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top