News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির অপবাদে নাবালককে ব্যাপক মারধর, উত্তেজনা
Image

চুরির অপবাদে নাবালককে ব্যাপক মারধর, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার সার্কিট হাউজ সংলগ্ণ স্থানে এক নাবালককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে হারু মজুমদার এবং তার স্ত্রী পূর্ণিমা মজুমদার এক নাবালককে অহেতুক প্রচণ্ড মারধর করেন৷


নাবালকের বিরুদ্ধে চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ৷ মারধরের ফলে নাবালক আহত হয়৷ স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে নাবালকের পরিবারের তরফ থেকে হারু মজুমদার এবং পূর্ণিমা মজুমদারের নাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ পুলিশ অভিযুক্ত আরো মজুমদারকে গ্রেপ্তার করেছে৷ তার স্ত্রী পূর্ণিমা মজুমদার পলাতক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top