News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার জলাশয়ে
Image

মধুপুরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার জলাশয়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সকালেমধুপুর থানাধীন সাধু রামপাড়া এলাকার জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যাক্তির নাম সুধীর দেবর্বমা বয়স ৪৫৷ ঘটনা সুত্রে জানা যায় মৃত ব্যক্তি সুধীর দেববর্মা দীর্ঘ তিন চারদিন ধরে নিখোঁজ ছিল যদিও বাড়ির পরিবার থেকে মধুপুর থানায় কোন অভিযোগ করা হয়নি৷ পরবর্তী সময়ে বৃহস্পতিবার ভোর সকালে এলাকার এক ব্যক্তি রাবার গাছ কাটতে গিয়ে জলাশয়ে মৃত ব্যক্তির দেহ ভাসতে দেখে৷


সঙ্গে সঙ্গে এই ব্যক্তি এলাকার লোকজনদের খবর দেয়৷ পরে খবর দেওয়া হয় মধুপুর থানায়৷মধুপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে৷পরে মৃতদেহটিকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়৷ মৃত ব্যক্তির পরিবারের রয়েছে এক মেয়ে ও এক ছেলে এবং স্ত্রী৷ পরিবারের কাছ থেকে জানা যায় নিত্যদিন মদ মত্ত অবস্থায় থাকতো সুধীর দেবর্বমা৷এবং মদমত্ত অবস্থায় জলাশয় পরে উনার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারনা৷ সুধীর দেববর্মা পেশায় শ্রমিক ছিলেন৷ এই ঘটনায় গোটা এলাকায় শোখের ছায়া নেমে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top