News Flash

  • Home
  • Uncategorized
  • চূড়াচাঁদপুর জেলায় বেসরকারি বিদ্যালয়ে টিউশন ফি মকুবের সিদ্ধান্ত
Image

চূড়াচাঁদপুর জেলায় বেসরকারি বিদ্যালয়ে টিউশন ফি মকুবের সিদ্ধান্ত

ইমফল, ১৬ অক্টোবর (হি.স.) : করোনা-প্রকোপের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বেসরকারি বিদ্যালয়গুলি। ছয় মাসের জন্য তারা টিউশন ফি মকুব করার ঘোষণা করেছে। এতে অভিভাবকদের ভীষণ উপকার হবে। প্রসঙ্গত, বেসরকারি এবং অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে এপ্রিল থেকে টিউশন ফি-র ৩০ শতাংশ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল মণিপুর সরকার। কিন্তু এতে সকলের আপত্তি ছিল।  

গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত টিউশন ফি মকুব করার সিদ্ধান্ত হয়েছে। এই খবরে অভিভাবকদের সংগঠন বেসরকারি বিদ্যালয়গুলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন, মিজো জিরলাই পাওল, সিয়ামসিন পাউলপি, অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন এবং অল মণিপুর স্টুডেন্টস গার্ডিয়ান্স অর্গানাইজেশনের যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top