News Flash

  • Home
  • Uncategorized
  • আজ এডিসি এলাকায় ২৪ ঘন্টার বন্ধ ডাকল আইপিএফটি
Image

আজ এডিসি এলাকায় ২৪ ঘন্টার বন্ধ ডাকল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ তিপ্রাল্যান্ড সহ একাধিক দাবীতে চবিবশ ঘন্টার এডিসি এলাকা বনধ পালন করবে আইপিএফটি৷ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এডিসি এলাকা স্তব্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত বিজেপি জোট সরকারের এই শরিক দল৷


এই বন্ধকে ঘিরে আগামীকাল রাজ্যে রেল পরিষেবা স্থগিত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে৷ চবিবশ ঘন্টার এডিসি বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে৷ এদিকে, এই বন্ধকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে৷ ত্রিপুরা সরকার আগামীকাল সমস্ত কর্মচারীদের অফিসে হাজিরা দেয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে৷ বিশেষ কারণ ছাড়া আগামীকাল অফিসে অনুপস্থিতিতে সরকারী কর্মচারীদের ঘাড়ে শাস্তির খড়গ নামতে পারে বলে সাফ জানানো হয়েছে৷ অন্যদিকে, এডিসি এলাকায় বন্ধ বানচাল করারও পরিকল্পনা নেয়া হয়েছে৷ শাসক দল বিজেপি ছাড়াও বিরোধী সিপিএম এই বন্ধকে সমর্থন করেনি৷ রাজ্যবাসীর কাছে এই বন্ধ প্রত্যাখান করার জন্য তারা দাবী জানিয়েছে৷ ফলে, আগামীকাল বন্ধকে ঘিরে পাহাড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও আশংকা করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top