News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধাক্কা, গণপিটুনিতে মৃত্যু বাইসাইকেল চালকের ,মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ
Image

মহিলাকে ধাক্কা, গণপিটুনিতে মৃত্যু বাইসাইকেল চালকের ,মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ বাই-সাইকেলের ধাক্কায় জনৈক মহিলা এবং তাঁর কোলের শিশুর আঘাত পাওয়ার ঘটনায় বাই-সাইকেল চালকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বুধবার৷ মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করেছেন৷ জনরোষে বড়জলা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷


বড়জলা টিআরটিসি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর অরুণ কুমার দাস (৪৫) গণপিটুনিতে গুরুতর আক্রান্ত হওয়ার পর আজ মারা গেছেন৷ তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বৃদ্ধ মা ও এক ভাই রয়েছেন৷ গত শনিবার বাই-সাইকেলে বাড়ি ফেরার সময় এক মহিলাকে ধাক্কা দেন তিনি৷ তাতে তার কোলের শিশুটি পড়ে গিয়ে আঘাত পেয়েছিল৷ ওই ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক তাকে প্রচণ্ড মারধর করেছিলেন৷ কোনক্রমে প্রাণ বাঁচিয়ে ওইদিন তিনি বাড়ি যেতে সক্ষম হন৷ কিন্তু বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে৷ পরিবারের সদস্যদের বক্তব্য, তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন৷ তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷

বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, অরুণ কুমার দাসের মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল৷ কিন্তু তাঁর জ্ঞান ফেরেনি৷ অস্ত্রোপচারের পর থেকেই তিনি অচৈতন্য ছিলেন৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন৷ খবর পেয়ে এনসিসি থানার পুলিশ হাসপাতালে ছুটে যায়৷ দুপুর দেড়টা নাগাদ বড়জলার বিধায়ক ডা. দিলীপ দাসও হাসপাতালে যান৷ কোনক্রমে বুঝিয়ে মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন পরিবারের সদস্যরা৷ কিন্তু সন্ধ্যায় মৃতদেহ নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বড়জলা টিআরটিসি এলাকায় রাস্তা অবরোধ করেন৷


এদিকে, রাস্তা অবরোধের খবর পেয়ে এনসিসি এসডিপিও প্রিয়া মাধুরি মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে যান৷ বিধায়ক ডা. দিলীপ দাসও খবর পেয়ে ছুটে যান সেখানে৷ কিন্তু মৃতের পরিবারের রোষানলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷ স্থানীয় জনগণও প্রশ্ণ তুলেন, গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার নেই কোন স্বার্থে৷ পুলিশ এবং বিধায়ক উভয়েই নিরুপায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷ অন্যদিকে, মৃতের পরিবারের কান্নায় বড়জলা টিআরটিসি এলাকার বাতাস ভারী হয়ে গেছে৷


তাঁদের অভিযোগ, গণপিটুনির পর কাউকেই গ্রেফতার করা হয়নি৷ প্রকাশ্য দিবালোকে অরুণ কুমার দাসকে মারধর করা হয়েছে৷ অথচ অভিযুক্ত একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি৷ এ-বিষয়ে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, বর্বরতার সমস্ত সীমা লঙ্ঘন হয়েছে৷ একজন নিরীহ ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা নৃশংসতার পরিচয় দিয়েছে৷ তিনি জানান, আজ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ আরও দুজনকে পুলিশ খুঁজছে৷ তবে ঘটনার সাথে সাথে দোষীদের গ্রেফতার করা উচিত ছিল৷ তিনি বলেন, মৃতের পরিবারকে সবরকম সহায়তা করা হবে৷ তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে৷ তিনি সাফ জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার সমস্ত ব্যবস্থা করা হবে৷
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পাশাপাশি আরও দুজনের খুঁজে তল্লাশি চলছে৷ এজাহারে যে মহিলার নাম রয়েছে তাঁকেও খোঁজ করা হচ্ছে৷ শীঘ্রই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশ আশা প্রকাশ করেছে৷ রাত আটটা নাগাদ রাস্তা অবরোধ প্রত্যাহার হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top