নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি. স.): নতুন করে করোনা আক্রান্তের হার দেশজুড়ে কমছে। নতুন করে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে বেশি দিন লাগছে। ফলে আশায় বুক বেঁধেছে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা সংস্থা আইসিএমআর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ সংখ সময় নিচ্ছে বর্তমানে লাগছে ৭০.৪ দিন। আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় নিচ্ছিল ২৫.৫ দিন।করোনা মোকাবিলায় এটি ভালো সংকেত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কিন্তু সামনের শীত এবং উৎসবের মরশুম হওয়ার কারণে দেশবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে মন্ত্রকের তরফ থেকে। আগামী দিনগুলিতে কোন রকমের গাফিলতি না করে যথাযথভাবে করোনও বিধি সতর্কতার সঙ্গে মেনে চলার আহ্বান দেশবাসীর কাছে করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে মনে করা হচ্ছে উৎসবের মরসুমে আক্রান্তের হার আরো বাড়বে।

করোনা আক্রান্তের হার দ্বিগুণ হতে সময় নিচ্ছে ৭০.৪ দিন
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















