News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় শুধু নির্দেশিকা জারিই যথেষ্ট নয়, জানাল হাইকোর্ট
Image

করোনা মোকাবিলায় শুধু নির্দেশিকা জারিই যথেষ্ট নয়, জানাল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ সামনেই দুগর্োৎসব৷ তাই করোনা মোকাবিলায় শুধু নির্দেশিকা জারি করা যথেষ্ট নয়৷ উৎসবের মরশুমে মানুষকে সংবেদনশীল ও সচেতন করে তুলতে হবে৷ পাশাপাশি তাঁদের সাথে আলোচনা এবং কঠোর নজরদারিও চালাতে হবে ত্রিপুরা সরকারকে৷ করোনা ইস্যুতে ত্রিপুরা হাইকোর্টে সুয়োমোটো মামলায় এই মন্তব্য করেছে প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ৷ কারণ, কেরালায় প্রসিদ্ধ ওনাম উৎসবের পর করোনা-র প্রকোপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল৷ তার থেকে ত্রিপুরার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করে আদালত৷


করোনা-র প্রকোপে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছিল৷ চারিদিকে হাহাকার শুরু হয়ে গিয়েছিল৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা হাইকোর্ট সুয়োমোটো মামলা নেয় এবং রাজ্য সরকারকে নোটিশ জারি করেছিল৷ বিভিন্ন বিষয়ে আদালত রাজ্য সরকারের জবাব চেয়েছে৷ ত্রিপুরা সরকারও যথারীতি সমস্ত প্রশ্ণের জবাব দেওয়ার চেষ্টা করেছে৷
আজ প্রধান বিচারপতি বলেন, ত্রিপুরা সরকার কোভিড-১৯ পরীক্ষা বৃদ্ধিতে আদালতের পরামর্শ আংশিক মেনেছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী গত ৭ এবং ৮ অক্টোবর করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল৷ প্রায় ১০ শতাংশের কাছাকাছি৷ কিন্তু তাতে মনে করার কোনও কারণ নেই যে, ত্রিপুরায় করোনা নির্মূল হয়ে গেছে৷ করোনা আক্রান্তের নিম্নগামী প্রবণতা নিঃসন্দেহে ভালো লক্ষণ৷ তবুও আমাদের আরও সতর্ক থাকতে হবে৷ সাথে কঠোর নজরদারি চালাতে হবে, বলেন তিনি৷

এদিন ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছে, সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধিতে প্রচারের গতি বাড়াতে হবে৷ দুগর্োৎসবে করোনা-র প্রকোপ বাড়তে না পারে তা সুনিশ্চিত করতে হবে৷ এ-বিষয়ে বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, কেরালা করোনা মোকাবিলায় প্রসংশনীয় কাজ করেছে৷ কিন্তু ওনাম উৎসবে ঢিলেমি দেওয়ায় হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে৷ তিনি বলেন, কেরালা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত৷ কোনওভাবেই দুগর্োৎসবে করোনা ছড়াতে দেওয়া যাবে না৷
প্রধান বিচারপতির বক্তব্য, দুর্গা পূজাকে কেন্দ্র করে সর্বত্র কঠোর নজরদারি চালাতে হবে৷ সচেতনতা বৃদ্ধির সাথে মানুষকে সংবেদনশীল করে তুলতে হবে৷ এ-ক্ষেত্রে শুধু নির্দেশিকা জারি করা যথেষ্ট নয়৷ মানুষের পাশাপাশি পূজা আয়োজকদের সমানভাবে দায়িত্ব নিতে হবে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top