News Flash

  • Home
  • Uncategorized
  • করবুকে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পিতা-পুত্র
Image

করবুকে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পিতা-পুত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ গোমতী জেলার করবুকে ঝরঝরিয়া রাজ্জাক পাড়ায় সঙ্ঘবদ্ধ হামলায় পিতাপুত্র গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত পিতা-পুত্রকে নতুন বাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷এ ব্যাপারে নতুন বাজার থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ সংবাদপত্রে জানা গেছে রাজ্জাক পাড়ার পিতা-পুত্রের ওপর প্রতিবেশীরা সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ সঙ্ঘবদ্ধ হামলায় পিতাপুত্র গুরুতরভাবে আহত হন৷

স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে নিয়ে যান৷ তারপরে নতুনবাজার থানায় পরিবারের তরফ থেকে অভিযুক্তদের নাম উল্লেখ করে সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়৷পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা তাদের ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালিয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে৷ ঘটনার পর থেকে তারা পলাতক বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top