News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা কনস্টেবলের বদলি ইস্যুতে জরুরি শুনানির আবেদন রাজ্য সরকারের, খারিজ করল হাইকোর্ট
Image

মহিলা কনস্টেবলের বদলি ইস্যুতে জরুরি শুনানির আবেদন রাজ্য সরকারের, খারিজ করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ মহিলা পুলিশ কনস্টেবল-র বদলি-তে স্থগিতাদেশে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ত্রিপুরা সরকার৷ ত্রিপুরা হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দিয়েছে৷ ফলে, ডিসেম্বর-র অন্তিম সপ্তাহে ওই মামলায় শুনানি হবে৷ আজ এই সংবাদ জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন৷


পেশায় আইনজীবী দ্বীপদত্ত চৌধুরী করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে থাকার ভয়াবহ অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছিলেন৷ ফলে, তাঁকে নানাভাবে বয়ান প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ কিন্তু, তাতে অসফল হয়ে প্রতিহিংসামূলক আচরণ স্বরূপ পুলিশ কনস্টেবল পদে কর্মরত তাঁর স্ত্রী-কে আগরতলা থেকে গোমতী জেলা-য় বদলি করা হয়েছে বলে অভিযোগ৷ তাই, তাঁর স্ত্রী ত্রিপুরা হাইকোর্ট-এ প্রতিকার চেয়ে রিট মামলা করেন৷ তাঁর স্ত্রী ওই আবেদনে দাবি করেন, ক্রীড়াবিদ হিসেবে তিনি পুলিশে কর্মরত রয়েছেন৷ কিন্তু, অন্য ক্রীড়াবিদদের বদলি না করে শুধু তাকেই গোমতী জেলায় পাঠানো হয়েছে৷ তিনি আবেদনে স্পষ্ট জানিয়েছেন, আইনজীবী স্বামীর কোভিড হাসপাতালের ভয়াবহতা-র বয়ান ফেরত না নেওয়ায় ত্রিপুরা সরকার অখুশি হয়েছে৷ তাই, তাকে প্রতিহিংসামূলক বদলি করেছে৷ ১৫ সেপ্ঢেম্বর তাঁর বদলির আদেশ জারি করেছিল ত্রিপুরা সরকার এবং ওইদিনই তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল৷

ওই মামলায় প্রধান বিচারপতি আকিল কুরেশি গত ২৩ সেপ্ঢেম্বর আবেদনকারীর রিট মামলায় ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেন এবং তাঁর ছুটি মঞ্জুর করার জন্য নির্দেশ দেন৷ আবেদনকারীর আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, রাজ্য পুলিশের মহানির্দেশক-কে ওই মামলায় পক্ষভুক্ত করা হয়েছিল৷ মামলার শুনানিতে প্রধান বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শুনেছেন৷ পাশাপাশি বদলির ফাইল দেখেছেন তিনি৷ তাতে তিনি দেখেছেন, ১৫ সেপ্ঢেম্বর বদলির আদেশ এবং ওইদিনই রিলিজ অর্ডার জারি হয়েছে৷ সমস্ত দিক বিবেচনা করে প্রধান বিচারপতি আবেদনকারীর বদলির আদেশে স্থগিতাদেশ জারি করেন৷ পাশাপাশি পরবর্তী শুনানি ডিসেম্বরের অন্তিম মাসে ধার্য করেছেন৷


উচ্চ আদালতের ওই আদেশ-কে ঘিরে ত্রিপুরা সরকার জরুরি শুনানির আবেদন জানিয়েছিল৷ কিন্তু, প্রধান বিচারপতি ওই আবেদন খারিজ করে দিয়েছে৷ এ-বিষয়ে পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন, অ্যাডভোকেট জেনারেল জরুরি শুনানির আবেদনের পক্ষে সওয়াল করে বলেন, বদলির আদেশে স্থগিতাদেশ থাকলে প্রশাসনিক জটিলতা দেখা দেবে৷ কিন্তু, আদালত ওই যুক্তি গ্রহণ করেনি এবং আবেদন খারিজ করে দিয়েছেন৷ পুরুষোত্তম বাবু-র কথায়, ডিসেম্বরের অন্তিম সপ্তাহেই ওই মামলায় পরবর্তী শুনানি হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top