News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক
Image

ধর্মনগরে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ ধর্মনগরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷দমকল বাহিনীর জওয়ানরা আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক৷ আহত যুবকের বাড়ি মিজোরামে বলে জানা গেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে রাজধানীর এক্সপ্রেস ধর্মনগর স্টেশনে এসে পৌঁছলে এক যাত্রী দরজায় এসে দাঁড়ায়৷ রাজধানী এক্সপ্রেস টি ছেড়ে দিলে সে নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ দরজা থেকে ছিটকে পড়ে যায় নিচে৷ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যাত্রী গুরুতর ভাবে জখম হয়েছে৷ বিষয়টি আরপিএফ জওয়ানদের নজরে আসে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top