News Flash

  • Home
  • Uncategorized
  • জিনিসপত্রের অগ্ণিমূল্য, আলু পেয়াজের দাম হু হু করে বাড়ছে
Image

জিনিসপত্রের অগ্ণিমূল্য, আলু পেয়াজের দাম হু হু করে বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ত্রিপুরায় বাজারে জিনিসপত্রের অগ্ণিমূল্য৷ বিশেষ করে আলু-পেয়াজের দাম হু হু করে বাড়ছে৷ সদর মহকুমা প্রশাসনের দাবি, উৎসে দাম বৃদ্ধি-তে প্রভাব রাজ্যেও পড়েছে৷ তবে, নজরদারি প্রতিনিয়ত রাখা হচ্ছে৷ আপাতত, আলু-পেয়াজ রেশনিং-র মাধ্যমে সরবরাহের কোন পরিকল্পনা নেই৷


আজ আগরতলায় বাজারে ভাল মানের পেয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ চন্দ্রমুখী আলু ৫০ টাকা এবং জ্যোতি আলু ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে৷ জনৈক বিক্রেতা বলেন, প্রচুর আলু-পেয়াজ নষ্ট থাকে৷ গ্রাহক সেই পণ্য কিনতে আগ্রহী নন৷ ফলে, লোকসান হচ্ছে আমাদের৷ তিনি বলেন, এখন উৎসে জিনিসের দাম বেড়ে রয়েছে৷ কারণ, বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে৷
জনৈক ক্রেতা বলেন, জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে৷ কিন্তু, সরকার তাতে কোন নিয়ন্ত্রণ করছে না৷ রেশনিং ব্যবস্থায় আলু-পেয়াজ সরবরাহ সম্ভব হলে মানুষের উপকার হতো, বলেন তিনি৷

আজ সদর মহকুমা শাসক বলেন, বিভিন্ন গুনমানের পণ্য বাজারে পাওয়া যায়৷ ফলে, দামের ফারাক হচ্ছে৷ তাছাড়া, উৎসে এখন দাম বেড়ে রয়েছে৷ তিনি বলেন, ধূপগুড়ি-তে বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে৷ তার প্রভাব রাজ্যেও দেখা দিয়েছে৷ তবে, প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top