News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় কোন মৃত্যু হয়নি
Image

২৪ ঘন্টায় রাজ্যে করোনায় কোন মৃত্যু হয়নি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ত্রিপুরায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি৷ তাতে, অন্তত কিছুটা স্বস্তি পেয়েছে ত্রিপুরা সরকার৷ সাথে ত্রিপুরাবাসীও৷ এদিকে, ২৪ ঘন্টায় ত্রিপুরায় ২৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা সংক্রমণ অন্যান্য রাজ্যের মতোই বেড়ে চলেছে৷


এখন পর্যন্ত ত্রিপুরায় ২৭,৩০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ২২,৬০০ জন সুস্থ হয়েছেন৷ ফলে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩৮৪ জন৷গত ২৪ ঘণ্টায় ২৩৮৪ জনের করোনা-র নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, ২৭৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন সুস্থ হয়েছেন৷ এদিকে, নতুন করে কারোর করোনা আক্রান্তে মৃত্যু হয়নি৷ ফলে, মৃতের সংখ্যা ২৯৮-তে দাঁড়িয়েছে৷ত্রিপুরায় বর্তমানে করোনা আক্রান্তের হার ৬.৭৮ শতাংশ৷ সেই তুলনায় সুস্থতার হার ৮২.৮৩ শতাংশ৷ মৃতের হার সামান্য কমে হয়েছে ১.০৯ শতাংশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top