News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ রাউন্ডেই ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন শীর্ষ বাছাই সিমোন হালেপ
Image

চতুর্থ রাউন্ডেই ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন শীর্ষ বাছাই সিমোন হালেপ

প্যারিস, ৪ অক্টোবর (হি.স.):  চতুর্থ রাউন্ডেই ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন টুর্নামেন্টের  শীর্ষ বাছাই টেনিস তারকা সিমোন হালেপ । রবিবার  হালেপের টানা ১৭ ম্যাচ জয়ের দৌড় থামিয়ে দিয়েছেন রুমানিয়ার তারকা ইগা সোয়াতেক।


গতবারের চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি ও সদ্য ইউএস ওপেন জেতা নাওমি ওসাকা খেলছেন না এবারের ফরাসি ওপেনে। চোটের কারনে সরে দাঁড়িয়েছেন সেরেনা উইলিয়ামসও। যে কারণে টুর্নামেন্টের হট ফেবারিট ছিলেন সিমোন হালেপ। কিন্তু পচা শামুকে পা কেটে গেল সিমোনা হালেপের। রোববার রুমানিয়ার তারকা হালেপকে সরাসরি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৯ বছর বয়সী পোলিশ চমক ইগা সোয়াতেক। শেষ আটে তার প্রতিপক্ষ আরেক বিস্ময় মার্তিনা ত্রেভিসান। ইতালির এই অবাছাই খেলোয়াড় চতুর্থ রাউন্ডে হারিয়েছেন পঞ্চম বাছাই কিকি বার্তেন্সকে। হালেপকে হারিয়ে পোলিশ তারকা ইগা সোয়াতেক জানিয়েছেন, আমি অবাক যে এটা আমি সম্ভব করতে পেরেছি। আমার মনে হচ্ছে, আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি।


গতবছর ফরাসি ওপেনে হালেপের মুখোমুখি হয়ে মাত্র ৪৫ মিনিটেই হেরে যান ইগা সোয়াতেক। সেই হারের এক বছরের ব্যবধানে দুর্দান্ত জয়ে কামব্যাক করা ইগা সোয়াতেক বলেছেন, গতবছর আমার অভিজ্ঞতা খুব বেশি ছিল না। বড় স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছিলাম। তাই একটু জড়তা ছিল। কিন্তু এরপর আমি নিজের খেলায় উন্নতি করেছি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top