News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান বিজেডি প্রদীপ মহারাথী
Image

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান বিজেডি প্রদীপ মহারাথী

ভুবনেশ্বর, ৪ অক্টোবর (হি. স.): ক্রমাগত বেড়েই চলেছে করোনা মারণ দৌরাত্ম্য। দেশজুড়ে প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার করাল গ্রাস থেকে ছাড় নেই রাজনীতিবিদদেরও। শনিবার গভীর রাতে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওডিশার বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের শাসকদল বিজেডির বিধায়ক প্রদীপ মহারাথী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। গত ১৪ সেপ্টেম্বর শরীরে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রদীপ মহারাথী। শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়। বিগত কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে।

শনিবার সকালে তার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। কিন্তু চিকিৎসকদের শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি প্রদীপ মহারাথীকে। শনিবার গভীর রাত ২ টো ৩৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মহারাথী।তার নশ্বর দেহকে দলীয় কার্যালয় এবং নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রবিবার সকালে বিধানসভা ভবনেও তার নশ্বর দেহকে আনা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ এসএন পাত্র, বিধানসভা বিষয়ক মন্ত্রী বিক্রম কেশরী আরুষ। তার প্রয়াণে শোক প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top