News Flash

  • Home
  • Uncategorized
  • হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে ফের উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব মায়াবতী
Image

হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে ফের উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব মায়াবতী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ডে রাজনৈতিক তরজা অব্যাহত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। রবিবার সকালে মায়াবতী নিজের টুইট বার্তায় লিখেছেন, জেলাশাসকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে নিগৃহীতার পরিবার।

কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়ে রহস্যজনক ভাবে নীরব উত্তরপ্রদেশ সরকার। বিতর্কিত জেলাশাসকের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা না নিয়ে সিবিআই তদন্ত কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মায়াবতী। পাশাপাশি তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।


উল্লেখ করা যেতে পারে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন মায়াবতী। ওদিন রাতে সিবিআই তদন্তের সুপারিশ করে উত্তরপ্রদেশ সরকার। এই ধর্ষণকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি তোলেন মায়াবতী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top