News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার আবহে রাজ্যে বিধিনিষেধ আরও শিথিল, জারি হল বিজ্ঞপ্তি
Image

করোনার আবহে রাজ্যে বিধিনিষেধ আরও শিথিল, জারি হল বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ করোনা-র আবহে ত্রিপুরায় আরও শিথিল হল বিধিনিষেধ৷ অবশ্যই, কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়ায় রাজ্য সরকারও বিধিনিষেধে শিথিল করতে পেরেছে৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কন্টেইনমেন্ট জোনের বাইরে আরও কিছু কার্যকলাপ খুলে দেওয়ার জন্য এবং কন্টেইনমেন্ট জোনে লকডাউন জারি রাখার ব্যাপারে কিছু নির্দেশিকা জারি করেছে৷ সেই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অধীন স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব ত্রিপুরাতে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সময়ের জন্য রি-ওপেনিং গাইডলাইনস – ত্রিপুরা জারি করেছেন৷ এই নির্দেশিকা কন্টেইনমেন্ট জোনের বাইরে কার্যকর হবে এবং কন্টেইনমেন্ট জোনে ৩১ অক্টোবর পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মুখ্যসচিবের এক আদেশে জানানাে হয়েছে৷


বিজ্ঞপ্তি অনুসারে, কন্টেইনমেন্ট জোনে লকডাউন জারি থাকবে এবং জেলাশাসক এই জোনগুলির পরিস্থিতি পর্যালােচনা করবেন৷ অজ্ঞাত উৎস থেকে সংক্রমিত কয়েকটা বাড়ি নিয়ে কন্টেইনমেন্ট জোন থাকবে সেখানে৷ ওই এলাকায় একমাত্র জরুরি প্রয়ােজনীয় কার্যকলাপ চালু থাকবে৷ কন্টেইনমেন্ট জোনে আসা যাওয়ার যান ও মানুষের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ থাকবে৷ শুধু নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি ও পরিষেবা, স্বাস্থ্য সংক্রান্ত ও জীবিকা সংক্রান্ত চলাচল চলবে৷ কন্টেইনমেন্ট জোনে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য এবং পরিষেবা বাড়ি বাড়ি পৌছে দেওয়া যেতে পারে৷ রােগীদের সংক্রমণের ধারা নির্ণয়, বাড়ি বাড়ি নজরদারি এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে৷ সর্বশেষ রোগী চিহ্ণিত হওয়ার ১৪ দিন পর কন্টেইনমেন্ট জোন অরেঞ্জ জোন হিসেবে ঘােষণা করা হবে এবং সর্বশেষ রােগীকে ছুটি দেওয়ার পর কন্টেইনমেন্ট জোনের উপাধি তুলে নেওয়া হবে৷ শহর ও জেলাকে রোগ মুক্ত বলে ঘােষণা করা হবে একমাত্র সর্বশেষ রােগীর আর টি পি সি আর টেস্ট নেগেটিভ হওয়ার ২৮ দিন পর৷

বিজ্ঞপ্তিতে কন্টেইনমেন্ট জোনের বাইরে আনলক নির্দেশিকাও ঘোষণা করা হয়েছে৷ তাতে, সমস্ত রকম ব্যবসা বাণিজ্য, দোকান ও বাণিজ্যিক কার্যকলাপ চলতে পারবে৷ তবে দোকান, মার্কেট কমপ্লেক্স ও শপিং মলগুলি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ভলান্টিয়ারের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের মাধ্যমে খােলা থাকতে পারবে৷ যেসব দোকানের সামনে এক মিটারের কম প্রশস্ত জায়গা থাকে সেক্ষেত্রে এক সময়ে একজন মাত্র ক্রেতাকে ঢুকতে দেওয়া হবে৷ যেসব দোকানের সামনে দুই মিটারের বেশি জায়গা থাকবে সেখানে দু’’জন ক্রেতা একসাথে ঢুকতে পারবে এবং বাকিরা তার পিছনে এক মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াবে৷ বাজার এলাকা প্রতিদিন স্যানিটাইজ করতে হবে৷ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাস্ক ব্যবহার করতে হবে৷
আন্তঃরাজ্য, আন্তঃজেলা এবং জেলার ভিতরে সরকারি ও বেসরকারি যান পরিষেবা চলাচল করতে পারবে৷ তবে সমস্ত যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে৷ গাড়ির চালক, সহকারী ও যাত্রী সবাইকে মাস্ক পরিধান করতে হবে৷


এছাড়া, সমস্ত সরকারি, স্বশাসিত, সরকারের অধীনস্ত এবং বেসরকারি অফিসগুলি স্বাভাবিক নিয়মে এবং উপস্থিতিতে কাজ করবে৷ তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে৷ অফিসে নিয়মিতভাবে স্যানিটাইজেশন করতে হবে৷ অফিসের প্রবেশ ও নির্গমন পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে৷ যেসব অফিসে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে তারা মাস্ক ছাড়া কাউকে অফিসে প্রবেশ করতে দেবে না৷ বাড়তি ভিড় এড়ানাের জন্য বাইরে থেকে আসা ব্যক্তিরা আগাম সময় চেয়ে নির্দিষ্ট সময়ে দেখা করতে পারেন৷ ফোন, হেল্পলাইন, কন্েন্টাল রুম, অনলাইন গ্রিভেন্স সেল ইত্যাদি বিকল্প ব্যবস্থার মাধ্যমেও সমস্যার সমাধান করা যেতে পারে৷ যদি সরকারি বৈঠক অতি প্রয়ােজনীয় হয়ে পড়ে তাহলে সেসব বৈঠকে ২০ জনের বেশি লোক অংশগ্রহণ করতে পারবে না৷ তবে, বিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ইত্যাদির জন্য শিক্ষা দফতর আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করবে৷
এদিকে, ভারত সরকারের নির্দেশিকা মেনে ১৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্স গুলো চালু করা যাবে৷এমনকি, সুইমিং পুল, প্রদর্শনী, বিনোদন পার্ক ও এ জাতীয় স্থানগুলিও ১৫ অক্টোবর থেকে খুলতে পারবে৷ পাশাপাশি, সীমিত অংশগ্রহণকারী নিয়ে কিছু অনুমােদিত কার্যকলাপ ছাড়া অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল ও এ জাতীয় স্থান বন্ধ থাকবে৷ সমস্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা (বিনোদন) শিক্ষাগত অনুষ্ঠান এবং অন্যান্য সমাবেশও বন্ধ থাকবে৷


তবে, ধর্মীয় ও সাংসৃকতিক অনুষ্ঠান একমাত্র উপযুক্ত নির্দেশিকা ও সামাজিক দূরত্ব মেনে করা যাবে৷অবশ্য, অপ্রয়ােজনীয় সমাবেশ এড়িয়ে চলা দরকার৷ দাহকার্যে ২০ জনের বেশি এবং বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি লােকের সমাবেশের অনুমতি নেই৷ স্বাস্থ্য ও রক্তদান শিবির কিংবা কোনও দান ও কল্যাণমূলক কাজে ২০ জনের বেশি লােকের জমায়েত হতে পারবে না৷
সারা ত্রিপুরায় ১ অক্টোবর থেকে রাতে কোনও কারফিউ থাকবে না৷ তবে দুর্গাপূজার সময় রাত্রিবেলা কিছু বিধিনিষেধ থাকবে যার জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ তাছাড়া, সাধারণ নির্দেশিকা হিসেবে বলা হয়েছে সমস্ত অফিস, পাবলিক প্লেসে থার্মাল স্ক্যানিং, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদির ব্যবস্থা থাকবে৷ এসব জায়গাতে নিয়মিত স্যানিটাইজার করা হবে এবং পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও ভ্রমণকালে মুখাবরণ ব্যবহার বাধ্যতামূলক৷ জরুরি প্রয়ােজন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত দরকার ছাড়া ৬৫ বছরের বেশি বয়সী, অন্যান্য রােগের সমস্যা রয়েছে এমন ব্যক্তি, দুর্বল ব্যক্তি, গর্ভবতী মহিলা ও ১০ বছরের কম বয়সী শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ আরও জানানাে হয়েছে যে, মাস্ক না পরিধান করার অপরাধে প্রথমবার ২০০ টাকা এবং পরবর্তী বারগুলিতে ৪০০ টাকা করে জরিমানা হবে৷ তেমনি সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং হােম কোয়ারেন্টিনের নিয়ম উল্লঙ্ঘনের জন্য ১,০০০ টাকা জরিমানা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top