News Flash

  • Home
  • Uncategorized
  • দাসত্ব থেকে কৃষকদের মুক্তি দিয়েছে নতুন কৃষি আইন : পীযূষ গোয়েল
Image

দাসত্ব থেকে কৃষকদের মুক্তি দিয়েছে নতুন কৃষি আইন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি. স.): বহু দশকের পুরনো দাসত্ব থেকে কৃষকদের মুক্তি দিয়েছে নতুন কৃষি আইন।কৃষি ক্ষেত্রে দ্রুত বৃদ্ধির জন্য পরিসরও তৈরি করেছে এই আইন।শনিবার নতুন কৃষি আইনের সপক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল।


এদিন পীযূষ গোয়েল জানিয়েছেন, নতুন কৃষি আইন কৃষকদের সুরক্ষা নিশ্চিত করবে।কৃষকরা যাতে নিজেদের ফসলের ন্যায্য দাম পায় তাও নিশ্চিত করবে এই আইন। নতুন কৃষি আইনের মাধ্যমে যে সংস্কার কৃষিক্ষেত্রে হয়েছে তা আগামী দিনে ‘গেম চেঞ্জার’ বা নির্ণায়ক হয়ে উঠবে।এতে করে কৃষকদের আয় দ্বিগুণ হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা কেন্দ্র দিয়েছে। উৎপাদন খরচের দেড় গুণ বেশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য রাখা হয়েছে। মুদ্রাস্ফীতি কম থাকা সত্বেও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে বৃদ্ধি করা হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। সঠিক মূল্যে, সঠিক জায়গায়, সঠিক সময়, সঠিক ব্যক্তির কাছে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করার ক্ষমতা কৃষকদের দেওয়া হয়েছে। বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের ঋণ নেওয়ার পরিমাণ ২০ গুণ বৃদ্ধি করেছে।


উল্লেখ করা যেতে পারে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়ে চলেছে কংগ্রেস এবং বামপন্থী দলগুলি।এর পাল্টা তথ্যমূলক বিবৃতি দিলেন পীযূষ গোয়েল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top