News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

পৃথক স্থানে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ আড়ালিয়া লোকনাথ পাড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম পানু বাউল৷ সংবাদ সূত্রে জানা গেছে পানু বাউল নামে ওই যুবক রেশন সামগ্রী সংগ্রহ করতে গিয়েছিল৷ সেখান থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি৷ রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়৷


খবর পেয়ে কলেজ লাইট পোষ্টের পুলিশ ছুটে গিয়ে অজ্ঞান অবস্থায় বাউল নামে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগর গাঁও সভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা পান্ডা থেকে রেশন সামগ্রী বাড়িতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় পা পিছলে রাস্তার পাশে পড়ে গিয়ে মারা গিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সে রেশন শপে রেশন সামগ্রী আনতে গিয়েছিল৷ রেশন সামগ্রী নিয়ে রাতে বাড়িতে ফেরেনি৷

তাতে দুশ্চিন্তায় পরে পরিবারের লোকজন রা৷ রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলেনি৷বুধবার সকালে রাস্তার পাশে লঙ্কায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন রা৷সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলার থানার পুলিশকে৷ খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজন রাও৷ আশঙ্কা করা হচ্ছে রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে নিচে পড়ে গিয়ে তার মন মানতে মৃত্যু হয়েছে৷ কদমতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷মৃতদেহটি তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top