News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে করোনায় ৫১ জনের মৃত্যু, নতুন ১৭৬ জনের দেহে সংক্রমণ, মোট আক্রান্ত ৫৬৪১ জন
Image

মেঘালয়ে করোনায় ৫১ জনের মৃত্যু, নতুন ১৭৬ জনের দেহে সংক্রমণ, মোট আক্রান্ত ৫৬৪১ জন

শিলং, ১ অক্টোবর (হি.স.) : করোনা-র প্রকোপ সারা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও মারাত্মকভাবে দেখা দিয়েছে। মেঘালয়ে করোনা-র প্রকোপে ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৫১ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া, নতুন করে আরও ১৭৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের নিয়ে মেঘালয়ে মোট ৫,৬৪১ জন এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে চিহ্নিত করোনা আক্রান্তদের মধ্যে ১১৩ জন পূর্ব খাসিপাহাড় জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ৩০ জন পশ্চিম গারোপাহাড় জেলা, ১১ জন দক্ষিণ পশ্চিম গারোপাহাড় জেলা, ১৮ জন রি-ভই জেলা এবং একজন করে পূর্ব গারোপাহাড়, উত্তর গারোপাহাড়, পশ্চিম খাসিপাহাড় এবং দক্ষিণ পশ্চিম খাসিপাহাড় জেলার বাসিন্দা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁরা সকলেই পঞ্চাশোর্ধ। নিহতদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন মহিলা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৫৯ বছর বয়সি মহিলা, ৭২ বছর বয়সি পুরুষ, ৬৮ বছর বয়সি পুরুষ এবং ৭৪ বছর বয়সি মহিলা রয়েছেন।

মেঘালয়ে সবচেয়ে বেশি পূর্ব খাসিপাহাড় জেলায় করোনা আক্রান্ত রয়েছেন। ওই জেলায় ১,৬১৫ জন করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছেন। তার মধ্যে রাজধানী শহর শিলঙের ১,০৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এখন পর্যন্ত ৩,৯৭৫ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১.৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top