News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কাঁচা’ দলিলে জমি বিক্রি নিয়ে জটিলতা
Image

‘কাঁচা’ দলিলে জমি বিক্রি নিয়ে জটিলতা

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৭ সেপ্ঢেম্বর৷৷ জেঠতুতো বোন ভাইয়ের কাছে জায়গা বিক্রি করে কাঁচা দলিল মাধ্যমে৷ কিন্তু বোন ওই জায়গা বিক্রি করেন আরেক মহিলা কাছে৷ এই নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ ঘটনা কাঞ্চনপুর মহকুমার লালজুরী ডি-ব্লক অন্তর্গত৷ জানা যায় অধীর রুং রিয়াং এর মা প্রয়াত যাওয়ায় শ্রাদ্ধ করার জন্য জেঠতুতো ভাই নম চরন রিয়াং কাছে দুই কানি জায়গা বিক্রি করেন ১০,০০০ টাকার বিনিময়ে৷ ১৯৯৫ সালের ১৬ অক্টোবর স্টাম্পের মাধ্যমে কাঁচা দলিল করেন৷


এর সাক্ষী ছিল পাচ জন৷ এরা হল সৃতি রঞন রিয়াং ,তরন জয় রিয়াং ,লাল মোহন রিয়াং সহ আরো দুইজন৷ ঐ জায়গাতে নম চরন রিয়াং দীর্ঘ দিন ধরে ধানের ফসল করে আসছেন৷ রেজিস্টারি করবেন বলে আসেন নি অধীর রুং রিয়াং৷ ফের ঐজায়গা কিছুদিন আগে তিনি তারাবাতি রিয়াং এর কাছে বিক্রি করে দেন৷ এই ব্যাপারে পাড়ার চৌধুরী সমাজ বৈঠক ডাকলে তারা বতি রিয়াং আসেননি৷ সিভিল আদালতে একটি মামলা চলছে৷ অভিযোগ গত ২১ সেপ্ঢেম্বর রাত্রে তারা বতি রিয়াং কিছু লোককে গাড়ী দিয়ে নিয়ে এসে জমির ধান গুলো কেটে নিয়ে যায়৷

এই ঘটনার সাক্ষী আছেন সাতজন শ্যামল চাকমা, ইরা জয় রিয়াং, ভারত জয় রিয়াং, ব্রজ সুন্দর নাথ৷ ধানগুলো কাটায় নমো চরন রিয়াং নামে গরীব জুম চাসীর এক লক্ষ কুড়ি হাজার টাকা মত ক্ষতি হয়৷ লিখিতভাবে মহকুমা শাসককে জানান এই বিষয়টি৷ নমো চরন রিয়াং কাঞ্চনপুর থানায় একটি মামলা করেন তারাবাতি রিয়াং এবং খণ্ড রাম রিয়াং সহ ৯ জনের বিরুদ্ধে৷ নমো চরণের বক্তব্য প্রশাসনের অপেক্ষায় আছেন৷ আইন অনুসারে সঠিক বিচার করলে খুব উপকৃত হবেন বলে জানান জুমিয়া নমো চরন রিয়াং৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top