News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়ি গেইটে তিন নাইজেরিয়ান যুবক আটক
Image

চুড়াইবাড়ি গেইটে তিন নাইজেরিয়ান যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ চুরাইবাড়ি সীমান্ত এলাকায় ৩ নাইজেরিয়ান যুবককে আটক করেছে পুলিশ৷ তারা আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে চুড়াইবাড়ি পর্যন্ত যায়৷সেখান থেকে সরাসরি গাড়ি না পাওয়ায় তারা পায়ে হেঁটে চুড়াইবাড়ি সীমান্ত পার হচ্ছিল৷


তখন ওই সন্দেহভাজন ৩ নাইজেরিয়ান যুবককে আটক করে পুলিশ৷ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ আশঙ্কা করা হচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে তারা অনুপ্রবেশ করেছে৷উল্লেখ্য ইতিপূর্বে ধরনের বহু সংখ্যক নাইজেরিয়ান যুবকের ত্রিপুরায় আটক করা সম্ভব হয়েছে৷ এসব নাইজেরিয়ান যুবকরা বাংলাদেশ দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে অন্যান্য রাজ্যে যাওয়ার চেষ্টা করে থাকে৷ নাইজেরিয়ান যুবকদের ত্রিপুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ চুরাইবারি সীমান্ত এলাকায় আটক ৩ নাইজেরিয়ান যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তিন যুবককে আটক করা হলেও তাদের কাছ থেকে আপত্তিকর কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি বলে জানা গেছে৷ পাসপোর্ট বিধির লঙ্ঘন করে অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top