News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত এস পি বালসুব্রহ্মণ্যম, সঙ্গীত জগতে শোকের ছায়া
Image

প্রয়াত এস পি বালসুব্রহ্মণ্যম, সঙ্গীত জগতে শোকের ছায়া

চেন্নাই, ২৫ সেপ্টেম্বর (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা বর্থ্য করে, সঙ্গীত জগৎকে শোকস্তব্ধ করে না-ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা এস পি বালসুব্রহ্মণ্যম। শুক্রবার দুপুর ১.০৪ মিনিট নাগাদ চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এস পি বালসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৭৪ বছরের দক্ষিণী এই সঙ্গীতশিল্পীর করোনা ধরা পড়ে গত ৫ আগস্ট। তখনও তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক ছিল। তাঁকে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল। তার পর তাঁর অবস্থার উন্নতি হয়। যদিও ভেন্টিলেটর থেকে তাঁর বার করা হয়নি। এর মধ্যেই বৃহস্পতিবার চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রবীণ শিল্পীর অবস্থা ক্রমশই সঙ্কটজনক হচ্ছে। তাঁকে সর্বোচ্চ ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়। ৫২ দিনের নিরন্তর যুদ্ধের পর শুক্রবার দুপুর ১.০৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা এস পি বালসুব্রহ্মণ্যম। চেন্নাইয়ের এমজিএম হেলথ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি শুক্রবার দুপুর ১.০৪ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যম। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা।


১৯৪৬ সালের ৪ জুন তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় জন্ম এস পি বালসুব্রহ্মণ্যমের। তামিল, তেলুগু এবং হিন্দি ছবিতে কমল হাসানের গলায় অজস্র হিট গান গেয়েছেন এস পি। দক্ষিণী ছবিতে জেসু দাসের পরেই উচ্চারিত হয় এস পি (বালু)-র নাম। ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন এস পি বালসুব্রহ্মণ্যম। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। এ আর রহমান টুইট করে লিখেছেন, ‘এস পি বালসুব্রহ্মণ্যমের আত্মার শান্তি কামনা করি। স্তব্ধ।’ দক্ষিণী অভিনেতা বাবুও শোকপ্রকাশ করেছেন।

শোকস্তব্ধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির শোকবার্তা : সঙ্গীতশিল্পী এস পি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, সংগীত কিংবদন্তী এস পি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে ভারতীয় সঙ্গীত সবচেয়ে সুরময় কণ্ঠকে হারাল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা।  

প্রধানমন্ত্রীর শোকবার্তা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোকবার্তায় লিখেছেন, এস পি বালসুব্রহ্মণ্যমের প্রয়াণে আমাদের সঙ্গীত জগৎ অনেক কিছু হারাল। তাঁর সুরেলা কণ্ঠ এবং সঙ্গীত কয়েক দশক ধরে শ্রোতাদের মোহিত করেছে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top