News Flash

  • Home
  • দেশ
  • বারুইপুরে বাড়ির কাছে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
Image

বারুইপুরে বাড়ির কাছে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

বারুইপুর, ১৬ মে (হি.স.) : দক্ষিণ ২৪ পরগণার লাহিরিপুর এলাকায় বাড়ির কাছ থেকেই তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ।

জানা গেছে, মৃতের নাম তাপস বৈদ্য। বয়স ৪০ বছর। তৃণমূল কর্মী। ছেলের নাম সুজিত বৈদ্য। স্ত্রীর নাম সুজাতা বৈদ্য। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন ছোট মোল্লাখালি উপকূলীয় থানার লাহিরিপুর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের স্ত্রীর সঙ্গে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাপস এই সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। এরপর বুধবার রাতে বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

স্থানীয়দের দাবি, ঝুলন্ত অবস্থায় মৃতের পা মাটিতে ঠেকে ছিল। যা দেখে পরিবারের সন্দেহ, খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাপসকে। যাতে এই অস্বাভাবিক মৃত্য়ুকে আত্মহত্যা বলে চালানো যায়। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সারা শরীরের কাদা মাটি মাখা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সকাল থেকেই দেহ আটকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগেও এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক এবং হুমকি দেওয়ার অভিযোগ আছে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top