News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে দুসৃকতিদের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি
Image

খোয়াইয়ে দুসৃকতিদের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ খোয়াই থানা এলাকার পশ্চিম সোনাতলার অজগর টিলায় দুষৃকতীদের হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতের নাম জীবন দেব৷মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ তার বাড়িতে ঢুকে দুসৃকতিকারীরা তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে৷ তাতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে৷ শরীরের অন্যান্য স্থানেও আঘাত করে দুষৃকতিকারীরা৷ দুষৃকতিকারীদের হামলায় জীবন দেব গুরুতরভাবে আহত৷

পরিবারের লোকজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহত জীবন থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ৷ আক্রান্ত জীবন দেব বিজেপির সমর্থক বলে জানা গিয়েছে৷তিনজন অভিযুক্তের নাম উল্লেখ করে খোয়াই থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হলো বিশ্বজিৎ নন্দী, বিপ্লব নন্দী এবং পিনকু দেব৷

তারা একই এলাকার বাসিন্দা৷ অভিযুক্তরা সিপিআইএমের সমর্থক বলে স্থানীয় সূত্রের৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে৷ খোয়াই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে৷ এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top