News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস নেতা আনন্দ শর্মা
Image

লকডাউন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস নেতা আনন্দ শর্মা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.) :  লকডাউন করে করোনাকে কি  রোধ করা গিয়েছে?রাজ্যসভায় দাঁড়িয়ে সরকার পক্ষকে উদ্দেশ্য করে এই প্রশ্নই ছুড়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। কেন্দ্রকে কটাক্ষ করে আনন্দ শর্মার দাবি কোন বৈজ্ঞানিক যুক্তির উপর ভিত্তি করে করোনার বিরুদ্ধে লকডাউনকে কার্যকারী অস্ত্র হিসেবে দেখিয়েছিল সরকার?


 দেশের করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন লকডাউনের জেরে ১৪ থেকে ২৯ লক্ষ আক্রান্তের সংখ্যা কমানো গিয়েছে। এমনকি ৩৭ থেকে ৭৮ হাজার মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচানো গিয়েছে। এই প্রসঙ্গে বুধবার আনন্দ শর্মা জানিয়েছেন কোন বৈজ্ঞানিক যুক্তি উপর ভিত্তি করে এমন দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করেছেন। পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে আনন্দ শর্মা বলেছেন পরিযায়ী শ্রমিকদের যে অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে তার তথ্য প্রকাশ করুক কেন্দ্র। পাশাপাশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্র যে সত্যটা লুকোচ্ছে সেটাও এদিন দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। আনন্দ শর্মার দাবি পরিযায়ী শ্রমিকরা যখন দেশের বিভিন্ন শহর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছিল তখন পথদুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছিল তাদের খতিয়ান কেন দিচ্ছে না সরকার। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top