News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এর ডেপুটেশন পুলিশের বাধা, ধুন্ধুমার কান্ড
Image

১০৩২৩ এর ডেপুটেশন পুলিশের বাধা, ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের অফিস লেনে শিক্ষা ভবনের ডেপুটেশন দিতে এসে বাধাপ্রাপ্ত ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা৷বৃহস্পতিবার চাকরিচ্যুত শিক্ষকরা তাদেরকে নিযুক্তির দাবিতে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করতে আসেন৷ সেখানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়৷ পুলিশ তাদেরকে ডেপুটেশন প্রদানে বাধা দেয়৷ কোন অবস্থাতেই তাদেরকে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে দেওয়া হয়নি৷ তাতে চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষক এবং পুলিশের মধ্যে এ বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়৷


পুলিশের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷
তারা অভিযোগ করেন গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলনে সামিল হয়েছেন৷ তাদের পরিবারে অনাহার-অর্ধাহারে চলেছে৷অনেকেই টাকা পয়সার অভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না৷ বিনা চিকিৎসায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷ এখনো পর্যন্ত চাকরিচ্যুত সাহায্য নিরবেশে শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন৷ এক অ-সহনীয় জীবন যন্ত্রণা নিয়ে তারা দিনাতিপাত করছেন৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারকে বলেছে৷ কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি৷


তাতে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে হতাশা দিনের পর দিন বেড়েই চলেছে৷সেজন্যই গণতান্ত্রিক উপায়ে তারা চাকরির দাবিতে শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করতে যান৷শিক্ষা অধিকর্তার কাছে ন্যায্য দাবি জানাতে গিয়ে পুলিশের ধারা বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷পুলিশের এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top