News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউর সময় বাড়ল, নতুন নির্দেশে লাগু রাত ৮টায়
Image

পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউর সময় বাড়ল, নতুন নির্দেশে লাগু রাত ৮টায়

আগরতলা, ৩১ আগস্ট (হি. স.)৷৷ করোনা-র তাণ্ডবে আগরতলা পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউ-র সময়সীমা বাড়ানো হয়েছে৷ রাত ৯টার বদলে ৮টা থেকে কারফিউ লাগু হবে৷ জারি থাকবে ভোর পাঁচটা পর্যন্ত৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: সৈলেশ কুমার যাদব ওই আদেশ জারি করেছেন৷ ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে৷


প্রসঙ্গত, গত কয়েকদিনে পুর নিগম এলাকায় মারাত্মকভাবে করোনা-র প্রকোপ বেড়েছে৷ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌচেছে ত্রিপুরা সরকার পুর নিগমের ১০টি নতুন করে সমীক্ষা চালিয়েছে৷ সাথে এন্টিজেন টেস্ট করা হচ্ছে৷ ১৪ দিন পুর নিগমের ৪, ৫, ৬, ১২, ১৩, ১৪, ২০, ২৬, ৪০ এবং ৪৬ এই ১০টি ওয়ার্ডে লাগাতর এন্টিজেন টেস্ট করবে৷ করোনা আক্রান্তদের মেডিকেল কীট দেওয়া হবে৷ তাছাড়া, করোনা-র লক্ষণ রয়েছে এমন আক্রান্তদের পালস অক্সিমিটার দিচ্ছে ত্রিপুরা সরকার৷ তাতে, শরীরে অক্সিজেনের মাত্রা রোগী নিজেই মেপে নিতে পারবেন৷


আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক আনলক ৪.০ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শুধু পুর নিগম এলাকায় অন্যান্য বিধিনিষেধের সাথে রাত্রিকালীন কারফিউ-র সময়সীমা বাড়িয়েছে৷ পুর নিগম এলাকার বাইরে সময় অপরিবর্তিত থাকবে৷ নতুন নির্দেশ অনুযায়ী ১ সেপ্ঢেম্বর থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফি৷ রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবত থাকবে৷ পুর নিগম এলাকার বাইরে রাত্রিকালীন কারফি৷ ৯টা থেকে লাগু হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top