News Flash

  • Home
  • Uncategorized
  • মেলারমাঠে পুকুরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
Image

মেলারমাঠে পুকুরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.)৷৷ সাতসকালে পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এ ঘটনায় রাজধানী আগরতলার মেলারমাঠে জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


সোমবার ভোরে প্রাতর্ভমণকারীরা মেলারমাঠে পুকুরে এক ব্যক্তির ভাসমান দেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এ-বিষয়ে পশ্চিম আগরতলা থানার তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, মৃতদেহের কোনও পরিচয় পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে, রাতে স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে গেছেন তিনি৷

স্থানীয়দের বক্তব্য, ওই ব্যক্তিকে এলাকায় কখনও দেখা যায়নি৷ কেউ তাকে চেনেন নাঊ মৃতদেহ কীভাবে পুকুরে এসেছে তাও বলা যাচ্ছে না৷ মদ্যপ অবস্থায় পুকুরের জলে নেমে ওই ব্যক্তি তলিয়ে গেছেন বলে স্থানীয়দের অনুমান৷ সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top