News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রেমক যুগলের
Image

বোধজংনগরে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রেমক যুগলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ আবারও প্রেমিক যুগলের জোড়া মৃতদেহ উদ্ধার৷ ঘটনা বোধজংনগর থানা এলাকার রাজারবান এলাকায়৷ গভীর জঙ্গলে এক প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল সোমবার দুপুরে৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোধজংনগর থানাধীন রাজারবান এলাকায়৷ জোড়া মৃতদেহের মধ্যে প্রেমিককে সনাক্ত করা গেলেও প্রেমিকাকে এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ৷ মৃত প্রেমিকের নাম সঞ্জিৎ ঘোষ৷ তার বাড়ি একই এলাকায়৷


পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ তবে মৃতদেহে অনেকটাই পচন ধরে গেছে৷ সোমবার দুপুরে বোধজংনগরের বাজারবান এলাকার গভীর জঙ্গলে একটি গাছে জোড়া মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ বোধজংনগর থানার পুলিশ, এস ডি পি ও প্রিয়া মাধুরি মজুমদার ঘটনাস্থলে ছুটে যায়৷ এদিকে স্থানীয় লোকজনরাও ভীড় জমিয়েছেন৷ উপস্থিত সকলেই মৃত যুবক সঞ্জিতকে সনাক্ত করতে পারলেও যুবতীকে সনাক্ত করতে পারেনি৷ সঞ্জিতের ভাইয়ের বক্তব্য, সে বিবাহিত ছিল৷ ৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে৷ পরিবারে কোন ঝামেলা ছিল না৷ কিন্তু মৃত যুবতীর সাথে তার কি সম্পর্ক? কেনই বা আত্মহত্যা এনিয়ে তিনি কিছুই বলতে পারেননি৷

এদিকে বোধজংনগর থানার পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ সঠিক তথ্য জানতে না পারলেও মৃত যুবতীর বাড়ি আনন্দ বাজারের যুবরাজনগর এলাকায় বলে জানা গেছে৷ তার নাম পূর্নবতী সিনহা৷ এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের সাথে সাথে ফরেন্সিক টিম পাঠানো হয়েছে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷
প্রশ্ণ উঠছে প্রনয়ঘটিত কারণেই কি তাদের আত্মহত্যা? তাছাড়া মৃতদেহ উদ্ধারের পর বুঝা যাচ্ছে ২-৩ দিন আগে ২ জনের মৃত্যু হয়েছে৷ ঐ যুবতীর সঙ্গে সঞ্জিতের কি সম্পর্ক? কিভাবে পরিচয়? তা সবকিছু খতিয়ে দেখছে পুলিশ৷ তবে এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top