News Flash

  • Home
  • Uncategorized
  • ৫,৭৫,৫০০ বাংলাদেশি টাকা সহ আটক ২ ব্যক্তি
Image

৫,৭৫,৫০০ বাংলাদেশি টাকা সহ আটক ২ ব্যক্তি

আগরতলা, ৪ আগস্ট (হি.স.)৷৷ পাঁচ লক্ষাধিক বাংলাদেশি টাকা সহ দুজনকে আটক করেছে পুলিশ ও বিএসএফ-এর যৌথ বাহিনী৷ ধৃতদের কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷


এ-বিষয়ে উদয়পুরের এসডিপিও ধ্রুব নাথ বলেন, গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশ বিভিন্ন স্থানে ওত পেতে বসেছিল৷ তাতে সাফল্য মিলেছে৷ তাঁর কথায়, সাব্রুম থেকে বাংলাদেশি টাকা নিয়ে রমেন্দ্রনগরের বাসিন্দা উজ্জ্বল মল্ল এবং প্রবীর সরকার আগরতলা যাচ্ছিল৷ বাগমা ফাঁড়ির কাছাকাছি স্থানে তাদের আটক করা হয়েছে৷ তিনি বলেন, টিআর ০৮ ০৭০৯ নম্বরের গাড়িতে তারা আগরতলা যাচ্ছিল৷ গাড়ি, ৫ লক্ষ ৭৫ হাজার ৫০০ বাংলাদেশি টাকা সহ ওই দুজনকে আটক করা হয়েছে৷

ধ্রুব নাথের দাবি, ওই টাকার কোনও নথি তাদের কাছে পাওয়া যায়নি৷ তাতে মনে হচ্ছে, টাকা পাচার চক্রের সাথে এরা যুক্ত৷ তিনি বলেন, উজ্জ্বল মল্লকে ২০১৭ সালে এবং ২০১৮ সালে গ্রেফতার করা হয়েছিল৷ কিন্তু সে-যাত্রায় সে রক্ষা পেয়ে গিয়েছিল৷ কিন্তু এবার রেহাই পাওয়ার কোনও সুযোগ নেই৷ তাঁর দাবি, আজকের এই অভিযানে পুলিশের সাথে ছিল বিএসএফ-এর ৩১ এবং ৩৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top