News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএসসিতে অসম ত্রিপুরা সহ পূর্বোত্তরের আট সন্তানের কৃতিত্ব
Image

ইউপিএসসিতে অসম ত্রিপুরা সহ পূর্বোত্তরের আট সন্তানের কৃতিত্ব

আগরতলা, ৪ আগস্ট (হিঃসঃ)৷৷ ইউপিএসসি পরীক্ষায় অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আট কৃতী সন্তান সাফল্য অর্জন করেছেন৷ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার বাসিন্দা ধীমান চাকমা সারা ভারতে ৭২২ তম স্থান অর্জন করেছেন৷


ওই পরীক্ষায় দেশের মোট ৮২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এর মধ্যে অসমের আরণ্যক শইকিয়া, নিবেদিতা দত্ত, কিশোর সূত্রধর এবং তপন ডেকা ছাড়াও সিকিমের ইয়াংচেং ডোমা ভুটিয়া ও জিগদেন লিনদেরপা এবং নাগাল্যান্ডের রিচার্ড ইয়ানথান সাফল্য লাভ করেছেন৷ প্রসঙ্গত আজ ঘোষিত তালিকার শীর্ষস্থান লাভ করেছেন যথাক্রমে প্রদীপ সিং, যতীন কিশোর এবং প্রতিভা বার্মা৷


অসমের আরণ্যক শইকিয়া ৫৯ তম স্থান লাভ করার পাশাপাশি তপন ডেকা ৭৬৬ তম স্থান দখল করেছেন৷ এছাড়া নাগাল্যান্ডের রিচার্ড ইয়ানথান ১৩৩ তম, সিকিমের ইয়াংচেং ডোমা ভুটিয়া ৬৭৭, জিগদেন লিনদেরপা ৭৯৪ রেংক পেয়েছেন৷


প্রসঙ্গত, আরণ্যক শইকিয়া অসম পুলিশের অবসরপ্রাপ্ত ডিজিপি তথা বর্তমান অসম সাহিত্য সভার সভাপতি কুলধর শইকিয়ার পুত্র৷ এর আগেও তিনি সিভিল সর্ভিস পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিলেন৷ ২০১৭ সালে প্রথমবার তিনি ইউপিএসসি পরীক্ষায় ১৪৮ তম স্থান দখল করেছিলেন৷ আরণ্যক বর্তমানে ভারতীয় পুলিশ সার্ভিসের কর্ণাটক ক্যাডারের আধিকারিক হিসেবে প্রশিক্ষণে রয়েছেন৷


এদিকে ত্রিপুরার কৃতী সন্তান ধীমান চাকমা বর্তমানে দেরাদুনে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রবেশনারি প্রশিক্ষণ নিচ্ছেন৷ তাঁর বাবা দেবব্রত চাকমা এবং মা প্রীতিলতা চাকমা ছেলের সাফল্যে ভীষণ খুশি৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং কাঞ্চনপুরের মহকুমাশাসক ধীমান চাকমাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top