News Flash

  • Home
  • Uncategorized
  • ধুমাছড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
Image

ধুমাছড়ায় মহিলার মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ধলাই জেলার পদ্ম কুমার পাড়ার নিখোঁজ স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ স্বামীর এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি৷ ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে৷ প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে৷
তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে তদন্ত কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে৷

কেননা পুলিশ এখনো পর্যন্ত মৃতার স্বামীর কোনো হদিস পায়নি৷ তাকে পাওয়া গেলেই এই ঘটনার আসল রহস্য উদঘাটন হবে বলে পুলিশ মনে করছে৷ উল্লেখ্য গত ১৮ জুলাই ধুমাছড়া থানা এলাকার পদ্ম কুমার পাড়ার ক্ষীরোদ ত্রিপুরা এবং তার স্ত্রী পুষ্পরানি ত্রিপুরা বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জুম চাষ করতে যান৷ জুম চাষ এ গিয়ে বাড়িতে ফিরে না আসায় ১৯জুলাই নিখোঁজ ক্ষীরোদ ত্রিপুরার ছোট ভাই এ ব্যাপারে থানায় একটি মিসিং ডায়েরি করেন৷


পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে৷ স্বামী-স্ত্রী নিখোঁজের ৫ দিন পর একটি টিলা থেকে প্রায় ৫০০ মিটার নিচে লুঙ্গা থেকে স্ত্রী পুষ্প রানীর পচা-গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷মৃতদেহটি পচে যাওয়ায় সেখানেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে মৃতদেহ সৎকার করা হয়৷ স্ত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ স্বামীর কোনো সন্ধান এখন পর্যন্ত পায়নি পুলিশ৷ স্বাভাবিক কারণ এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top